০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

শেরপুরঃ ‘সেবার ব্রতে চাকরি’—স্লোগানে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮ টা থেকে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অত্র জেলার প্রার্থীদের প্রথম দিনের কার্যক্রম “শারীরিক মাপ ও কাগজপত্র” যাচাইকরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ অফিস) মোঃ আসলাম শাহজাদা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) নাইম উল-আলম। নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি, জামালপুর) মোঃ আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।

উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আগামী ২৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স, শেরপুরে Physical Endurance Test (PET)- এর দৌড় পুরুষ প্রার্থীর ১৬০০ মিটার ও নারী প্রার্থীর ১০০০ মিটার, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

প্রকাশের সময়ঃ ০৭:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬