১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসসহ ৬২ জনের নামে আইসিসিতে মামলার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেওয়া অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।’

আসিফ নজরুল আরও বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লেখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্টহীনতামূলক মামলা কোনোভাবেই এটার রিট হওয়ার কোনো কারণ নাই। এটা ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

ড. ইউনূসসহ ৬২ জনের নামে আইসিসিতে মামলার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

প্রকাশের সময়ঃ ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪