০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক হেলপার নিহত 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে একটি ইটবোঝাই ট্রাক সড়কে মেরামতের সময় পিছন থেকে একটি ট্রাক জোরে ধাক্কা দিলে ইটবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। তবে ঘটনার পর অপর ট্রাক জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা  এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ র্দুঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক কাঞ্চন (২৬) ও হেলপার আশরাফুল (২৫) । তাদের উভয়ের বাড়ি জামালপুর বলে জানা যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা  জানায়, রাতে  ১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটায় ইটবোঝাই ট্রাক নিয়ে পৌঁছালে গাড়িতে ত্রুটি দেখা দেয়। এসময় ইটবোঝাই ট্রাক থেকে দুইজন নিচে মেনে গাড়ির ত্রুটি দেখতে আসে। এসময় পিছন থেকে দ্রুতগতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাককে ধাক্কা দেন। এতে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম  বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

ধামরাইয়ে এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক হেলপার নিহত 

প্রকাশের সময়ঃ ০১:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪