১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পাইকারি হারে কাউকে গ্রেফতার করবে না: আইজিপি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ পাইকারি হারে কাউকে গ্রেফতার করবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আিইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

 বাহারুল আলম বলেন, ‘জুলাই-আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন, আইনভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই।’

 ৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, ‘এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।

 এজন্য জনগণকে আন্তরিক সহায়তার আহ্বান জানিয়েছেন বাহারুল আলম। বলেন, ‘জনগণের সঙ্গে বিনয়ী ব্যবহার করতে হবে পুলিশকে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।’

মিথ্যা মামলাকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন উল্লেখ করে আইজিপি বলেন, ‘পাইকারি হারে কাউকে পুলিশ গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। যিনি নীরিহ তিনি বাদ যাবেন।’

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন এখনো তা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন মহাপরিদর্শক।

৫ আগস্টের পর কারাবন্দি জঙ্গিদের জামিন প্রসঙ্গে বাহারুল আলম বলেন, ‘আদালতের রায় চূড়ান্ত।’

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

পুলিশ পাইকারি হারে কাউকে গ্রেফতার করবে না: আইজিপি

প্রকাশের সময়ঃ ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪