০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে  আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সুভাষ সরকার গ্রেফতার 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  সুভাষ চন্দ্র সরকারকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলা আসামী।

বিষয়ে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ ।

পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পুড়ানো ও নাশকতার দায়ে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, একই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

মানিকগঞ্জে  আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সুভাষ সরকার গ্রেফতার 

প্রকাশের সময়ঃ ০৫:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪