০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে আফরোজা খান রিতার পুরস্কার প্রদান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে লক্ষ্মীপুর বায়তুল মামুর জামে মসজিদ ও দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে শুক্রবার (১৭ জানুয়ারি)  অনুষ্ঠিত হয় হামদ-নাত, ক্বেরাত ও গজলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সভাপতি জনাব আফরোজা খান রিতা। তিনি পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, আমার বাবা মানিকগঞ্জবাসীর কল্যাণে, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন রকম প্রতিষ্ঠান করে দিয়েছে। আমি এই মাদসার আমি সর্বদা মানিকগঞ্জবাসীর কল্যাণে কাজ করি। বিগত ১৭ বছরে আপনাদের রাস্তাঘাটের কোন উন্নয়ন করতে পারেনি আওয়ামী লীগ সরকার। উন্নয়ন চাইলে, নিজেদের ভালো চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি সকলের মাঝে প্রচার করে বাস্তবায়ন করতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শিবালয় উপজেলার যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, আমরা সকল মানুষের বিপদ আপদে মানুষের কল্যাণে কাজ করি। এত বছর অন্যায় অবিচার সহ্য করতে হয়েছে মেহনতী জনগণের। শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সকল জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

শিবালয়ে আফরোজা খান রিতার পুরস্কার প্রদান

প্রকাশের সময়ঃ ০৬:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫