
মো. চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার অক্সফোর্ড একাডেমির ইংরেজী শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে অত্র স্কুলের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী।
এ বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধায় শিক্ষককে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ। শিক্ষকের নাম গোবিন্দ চন্দ্র শীল। তিনি ঘিওর উপজেলার করোটিয়া শাহাপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত বুধবার স্কুলের টিফিনের সময় ৪ তলা ভবন থেকে ছাত্রীকে একা পেয়ে সিঁড়ি থেকে ছাত্রীর পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। জোর করে শিক্ষক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। ছাত্রী দৌঁড়ে পালিয়ে গিয়ে স্কুলের শুভাকাঙ্ক্ষীদের জানায়। তার পর সকলে মিলে সাহস করে অত্র স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষককে ঘটনাটি অবগত করে। শিক্ষকেরা বিচার না করে উল্টো ছাত্রীকে বাড়িতে ঘটনাটি না জানানোর কথা বলে তাকে ক্লাসে পাঠিয় দেয়।
ছাত্রীর বাবা গণমাধ্যমেকে জানায়, ‘অন্যায়কারী শিক্ষকের বিচার চাই’ সেই সাথে চরিত্রহীন শিক্ষককে যেসকল শিক্ষক বাঁচাতে চেয়েছে তাদেরও বিচার চাই।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল মামুন গণমাধ্যমকে জানায়, আসামিকে গ্রেফতার করা হয়েছে। সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 









