
আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পৌর সভার ৮ নং ওয়ার্ডের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার এবং ৭ ও ৮নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলর মোস্তফা হোসাইন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয় টার দিকে টেংরী গোরস্থান পাড়া এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, পৌর সভার প্রধান সহকারী মো. শাহীন মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন , ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর যুবদলের নেতা আবুল হোসেন আশিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পৌরবিএনপির নেতৃবৃন্দ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
Reporter Name 














