১২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

রাউফুর রহমান পরাগঃ আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুম্মার নামাজের আগ মুহূর্তে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার মো. শরিফের ঝুঁট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, জুম্মার নামাজের আগ মুহূর্তে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ইউনিটকে তলব করা হয়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

প্রকাশের সময়ঃ ০৪:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫