০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) রবীন্দ্রনাথ ঠাকুর হলের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে প্রায় ছয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল আয়োজনের বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দাস বলেন, “আজকের এই আয়োজন আমাদের একতা এবং শক্তির প্রমাণ, যা ভবিষ্যতে সংগঠনকে আরও বড় সফলতার দিকে নিয়ে যাবে। ছাত্রদল সবসময় ছাত্রদের অধিকার এবং স্বার্থে কাজ করবে, এবং আজকের এই উদ্যোগ সেই পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।দেশনেত্রী বেগম জিয়া দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এবং জুলাই শহীদদের আত্মা শান্তিপাক এই জন্যই আজকের আমাদের এই ইফতার মাহফিলের আয়োজন।”

শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ ইবনে আউয়াল বলেন, ” আজকের ইফতার ও দোয়া মাহফিলটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ইতিহাসে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম প্রোগ্রাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।আমরা আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আশা রাখছি খুব শীগ্রই তার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। আজকের এই দিনে একই সাথে আমরা জুলাইয়ের শহীদদের স্মরণ করছি যাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

জাবির রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশের সময়ঃ ০৪:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫