১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন করলে জনগণ মেনে নেবে না; নাহিদ ইসলাম

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

রাউফুর রহমান পরাগঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন করলে জনগণ মেনে নেবে না। তাদের প্রতিহত করবে এনসিপি।

বুধবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম এসময় বলেন, পুরানো সংবিধান চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেয়ার পাঁয়তারা চলছে।

এনসিপির আহব্বায়ক বলেন, সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। ৭১ এবং ২৪ আলাদা কিছু না। একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ।

এদিকে, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপর থেকে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন করলে জনগণ মেনে নেবে না; নাহিদ ইসলাম

প্রকাশের সময়ঃ ১২:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫