১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলার আয়োজন, স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি মোঃ রাসেল খানঃ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী ১৪ এপ্রিল এক বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। মেলায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বহিরাগতদের জন্য স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট সংখ্যক স্টল বরাদ্দ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ১০ এপ্রিল ২০২৫ সালের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। নিবন্ধন ফরম ৭ এপ্রিল থেকে রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদেরও স্টল বরাদ্দের জন্য আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। এবারের মেলায় থাকছে বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি পণ্য, হস্তশিল্প, খাবার ও বিনোদনের ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এবারের বৈশাখী মেলা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা দক্ষতাকে উৎসাহিত করবে।

বৈশাখী মেলা ছাড়াও বিশ্ববিদ্যালয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি এবং লোকজ পরিবেশনার আয়োজন থাকছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলার আয়োজন, স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান

প্রকাশের সময়ঃ ০৫:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫