১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: লালমনিরহাটে বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা আয়োজনের মাধ্যমে ”জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সকালে লালমনিরহাট স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যা লি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ফজলুল হক, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম, জেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন দাস সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

র্যা লি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা, সেভ দ্য চিলড্রেন, আইসিডিডিআরবি, আরডিআরএস বাংলাদেশ, ব্র্যা্ক, লিপ্রা ও ইএসডিও-র প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

লালমনিরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০৬:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫