১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেলেন সরদার আকতার হামিদ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৭:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার আকতার হামিদ। এর আগে তিনি ব্যাংক এশিয়া’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সাবেক) ছিলেন। ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ২০২১ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর করার পর ১৯৯৫ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৫ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেডে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।

ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট (রিটেইল ব্যাংকিং প্রধান) হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন ব্যাংকের এমএসএমই, রিটেইল, কৃষি এবং চ্যানেল ব্যাংকিং পরিচালনায় বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ। ব্যাংক এশিয়ায় তিনি অন্যান্য ক্ষেত্রসহ দেশের অন্যতম সর্ববৃহৎ এজেন্ট নেটওয়ার্ক পরিচালনা এবং দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কৌশলগত সম্পর্ক বিস্তারে কাজ করেছেন। সাজেদা ফাউন্ডেশন বাংলাদেশ এর চীফ অপারেটিং অফিসার হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

এছাড়াও তিনি সরকারি পোস্ট অফিসের সঙ্গে কৌশলগত কার্যক্রম স্থাপনের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাইক্রো মার্চেন্ট ধারণা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেলেন সরদার আকতার হামিদ

প্রকাশের সময়ঃ ০৭:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫