০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে ২০ জন নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৩:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদেতে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে চেংদে-এর লংহুয়া পল্লীর একটি বয়স্কদের পরিচর্যা কেন্দ্রের আবাসিক কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার ভোর ৩টা পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ‘নার্সিংহোমে থাকা অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরো পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ’ আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করতে বিশেষজ্ঞরা নার্সিংহোমে গেছেন বলে চীনা এই সংবাদ সংস্থাটি জানিয়েছে।

সূত্র : দ্যা গার্ডিয়ান

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

চীনে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে ২০ জন নিহত

প্রকাশের সময়ঃ ০৩:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫