০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দূতাবাস অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদযাত্রা বৃহস্পতিবার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খানঃ ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিতে ‘March for Palestine’ কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার আমেরিকান দূতাবাস অভিমুখে পদযাত্রা আয়োজন করা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনে ন্যায়ের পক্ষে ও নির্মম হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববাসীর কাছে একটি মানবিক বার্তা পৌঁছে দিতে চাই এবং দূতাবাসে স্মারকলিপি প্রদান করবো।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশ থেকে আমরা কিছু করতে পারছি না, শুধু চোখের পানি ফেলছি। তবে মুসলমান হিসেবে মুসলমানদের পক্ষে আমাদের দাঁড়াতেই হবে।”

এসময় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি, শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

দূতাবাস অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদযাত্রা বৃহস্পতিবার

প্রকাশের সময়ঃ ০৬:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫