১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “মার্চ ফর প্যালেস্টাইন” কর্মসূচি পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৩:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খানঃ জায়নবাদী ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ ও বিশ্ব মানবতাকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আজ ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার “মার্চ ফর প্যালেস্টাইন” কর্মসূচি পালন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পদযাত্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে নয়াবাজার পর্যন্ত অগ্রসর হয়। এরপর সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে এবং চলমান এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে কর্মসূচিটি সীমিত পরিসরে সম্পন্ন করা হয়।
পদযাত্রা শেষে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় প্রণীত স্মারকলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস ও সৌদি আরব দূতাবাসে জমা দেন। এছাড়া তারা ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি তোলেন।
পদযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন।

সমাবেশে বক্তারা গাজায় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানান এবং নিরীহ নারী-শিশু ও বেসামরিক জনগণের ওপর হামলা বন্ধে বিশ্ব নেতাদের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনদফা কর্মসূচি ঘোষণা:
১. পূর্বে ঘোষিত ইসরাইলি পণ্য আমৃত্যু বর্জনের আহ্বান,
২. ফিলিস্তিনিদের জন্য দোয়া অব্যাহত রাখা,
৩. স্মারকলিপির যথাযথ ফলোআপ না পেলে জাতিসংঘের বাংলাদেশ অফিস ঘেরাও করা।

সমাবেশে শিক্ষক, ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন এবং কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সবশেষে গাজায় নিহতদের আত্মার মাগফিরাত ও ফিলিস্তিনিদের জন্য শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “মার্চ ফর প্যালেস্টাইন” কর্মসূচি পালিত

প্রকাশের সময়ঃ ০৩:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫