০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক আরমান হেরোইনসহ গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে ১১০ পুড়িয়া হেরোইনসহ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক মাহমুদুল হাসান আরমান (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহমুদুল হাসান আরমান সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসু হাজী মার্কেট এলাকার বাসিন্ধা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও সমাজকল্যান সম্পাদক হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে। হাজী সালাউদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মামা শ্বশুর। সেই সুবাধে আরমান শামীম ওসমানের শ্যালক বলে জানা যায়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ১১০ গ্রাম ওজনের ১১০ পুড়িয়া নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইনসহ মাহমুদুল হাসান আরমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও আরমান বিদেশী পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এরআগেও তিনি মাদকসহ আটক হওয়ার পর মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ছাড়া পায় বলেও এলাকাবাসী জানায়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক আরমান হেরোইনসহ গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫