১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর নিরাপত্তা বলয়ে সচিবালয়, এর মধ্যেও চলছে বিক্ষোভ

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ০১:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ঢাকাঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে কড়া নিরাপত্তার মধ্যেও প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল চলছে।

মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে শুরু হয়।

এরপর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য হওয়া নতুন ভবনের সামনে জড়ো হন।

তাদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে সচিবালয়।

কর্মচারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে সচিবালয়।

বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে কাজ ফেলে নিচে নেমে এসেছেন।

এদিকে সচিবালয়ে নিরাপত্তায় সচিবালয়ের ভেতরে বাড়তি পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালায়ের বাইরেও পুলিশ-বিজিবি এবং সোয়াত টিম রয়েছে।

সচিবালয়ে বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে সরকার।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এক ইস্যুতে সব দল মত নির্বিশেষে আন্দোলনে নেমে আসার নজির নেই। মূলত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একজোট হয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

কঠোর নিরাপত্তা বলয়ে সচিবালয়, এর মধ্যেও চলছে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০১:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫