০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাব বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা, মানিকগঞ্জে বিক্রেতা গ্রেপ্তার

  • স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৩১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ ডাব বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে মানিকগঞ্জে জাকির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের উত্তর পার্শ্বে রাকিবুল ইসলাম (সজল) নামের এক ব্যক্তির ইউনাইটেড মেডিসিন কর্ণারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন সদর উপজেলার বান্দুটিয়া এলাকার আ. জলিল মুন্সির ছেলে।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যেগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ হাজার টাকা।

ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

ডাব বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা, মানিকগঞ্জে বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১০:৩১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫