
মানিকগঞ্জঃ সকল বিভেদ ভুলে নেতা-কর্মীদের দলের জন্য কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা।
আজ (শনিবার) সকালে জেলা বিএনপি’র বর্ধিত সভায় তিনি এই আহবান জানান। তিনি বলেন, বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন সেইসব পরিক্ষিত নেতা কর্মীদের কমিটিতে রাখতে হবে। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটিতেও ত্যাগী নেতা-কর্মীদের রাখতে হবে।
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এস এ জিন্নাহ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, অ্যাডভোকেট মোকসেদুর রহমান, গোলাম কিবরিয়া সাইদ, আব্দুস সালাম,জনাব হান্নান মৃধা সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। বর্ধিত সভাশেষে জেলা বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে।
স্টাফ রিপোর্টারঃ 









