
লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেওয়া জমি পুনরায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ১নং কাশীরাম মৌজায় ১০০টি ভূমিহীন পরিবারের জমি উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
জানা যায় , ২০০০ সালে কাশীরাম মৌজায় প্রায় ১৫ একর জমিতে ১০০ ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল। ২০০৩-২০২৪ সালে নদীভাঙনের ফলে ব্যারাকগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে একই স্থানে নতুন চর জেগে উঠলে, প্রতি পরিবারকে ৫ শতাংশ করে কবুলিয়ত দলিলের প্রেক্ষিতে ৬.৬৬ একর জমি উদ্ধার করে ১০ ফিট রাস্তা নির্ধারণ করে ভূমিহীন পরিবারগুলোকে দেন।
তবে দীর্ঘদিন ধরে জমির উপর অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে প্রকৃত উপকারভোগীদের জমি বেদখল ছিলো ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানায়, থানা পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় লাল পতাকা টানিয়ে ৬.৬৬ একর জমি উদ্ধার করে ভুমিহীনদের বুঝিয়ে দেয়া হয়।
জমি উদ্ধারের পর পুনরায় তাদের বসতবাড়ির নির্মাণের ঠিকানা খুঁজে পেলো বলে জানান ভূমিহীনরা।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 









