০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ,নিহত ৫

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ১১:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রামঃ চট্রগাম নগরের আকবর শাহ সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য।

পিকআপ ভ্যানটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।

আকবর শাহ থানার এসআই মো. সাজ্জাদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

চট্রগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ,নিহত ৫

প্রকাশের সময়ঃ ১১:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫