
মানিকগঞ্জঃ ” মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ – ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জে র্যালি ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মানিকগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মায়েরদুধের গুনাগুন ও উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন
ডাক্তার মোঃ খুরশীদ আলম সিভিল সার্জন, উপ পরিচালক পরিবার পরিকল্পনা ডা: জাকিয়া আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তৌহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ লুৎফুর রহমান, ডব্লিউ এইচ এর প্রতিনিধি ডাক্তার ঈশিতা ফারহা, মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকা শাকিলা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,সহ- সভাপতি আবুল বাসার আব্বাসী প্রমুখ।
বক্তারা বলেন,বাচ্চা ভূমিস্ট হওয়ার পর প্রথম থেকেই শাল দুধ খাওয়াতে হবে। কারন শাল দুধ অনেক পুষ্টিকর।শাল দুধ শিশুর দেহে রোগ প্রতিরোধের শক্তি যোগায়। দেহে হার গঠনে সহায়তা করে। শিশুর দেহকে সুস্থ সবল রাখতে এটা হলো প্রথম টিকা। সুতরাং শিশুকে মায়ের দুধের পরিবর্তে যারা কৌটার দুধ কিনে খাওয়ায় এর চেয়ে পানি খাওয়ানো অনেক ভালো। মায়ের দুধ হচ্ছে আল্লাহর নিয়ামত যেকথা পবিত্র কোরআনে বারবার আসছে। বলা হয়েছে তোমারা তোমাদের সন্তানকে পূর্ন দুই বছর মায়ের বুকের দুধ পান করাও। এসময় বাচ্চাকে পানি খাওয়ানো পর্যন্ত নিষেধ। কারন মায়ের দুধে পানির পরিমান বেশি।
বক্তারা আরো বলেন,এই ম্যাসেজ গুলি যদি জনসাধারনের কাছে পৌছে দেয়া যায় তাহলেই আজকের এই আলোচনা সভা সফল হবে।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









