০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনারের বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন পেয়েছে। এখন টাইপিংয়ের কাজ শেষ হলে রোডম্যাপ প্রকাশ করা হবে। তার ভাষায়, ‘আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।’

এদিকে সংসদীয় আসন পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাব ঘিরে দাবি-আপত্তির শুনানি একই দিনে শেষ হয়েছে। চার দিনের এই শুনানিতে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে এক হাজার ৮৯৩টি আবেদন পর্যালোচনা করা হয়। এর মধ্যে এক হাজার ১৮৫টি ছিল প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে।

রোডম্যাপে নির্বাচনের আগে ও পরে কী কী ধাপে কাজ হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। এর মধ্যে রয়েছে তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া, নির্বাচন আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কর্মসূচির ধাপ।

পাবনা ও সিরাজগঞ্জে আসনবিন্যাস নিয়ে বিশেষ দাবি উঠে এসেছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া ও বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব রাখা হয়। অন্যদিকে সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসনবিন্যাস বহাল রাখার দাবি জানানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

আজ নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন

প্রকাশের সময়ঃ ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫