১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানঘরের ক্ষয়ক্ষতি

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জের ফায়ার সার্ভিস সংলগ্ন আমতলা মোড়ে ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকানঘরে ঢুকে পড়ে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বাসটির গতি বেড়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়ে একটি দোকানঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশপাশে থাকা মানুষজন আতঙ্কে চারিদিকে ছুটোছুটি করেন। তবে ঘটনাস্থলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কালিগঞ্জের ফায়ার সার্ভিস কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানমালিক ক্ষোভ প্রকাশ করে বলেন বাসটি গতি নিয়ন্ত্রণে না রাখলে এ ধরনের দুর্ঘটনা প্রতিদিনই ঘটতে পারে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা ও চালকদের বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

কালিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানঘরের ক্ষয়ক্ষতি

প্রকাশের সময়ঃ ০৮:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫