০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর নতুন ঠিকানা

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুটিকে দত্তক নিলেন নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতি।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের প্রত্যক্ষ উপস্থিতিতে মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে দত্তক কার্যক্রমটি সম্পন্ন হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবির, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মাত্র ২১ দিন বয়সী এই কন্যাশিশুর নাম রাখা হয়েছে আফিফা জান্নাত। দত্তক কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল নিজ হাতে শিশুটিকে নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে তার দুই পায়ে নুপুর পরিয়ে দেন।

উপস্থিত সবাই এই মহানুভব উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন মানবিকতা ও সহমর্মিতা সত্যিই অনুকরণীয়। ইউএনও অনুজা মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি শিশুর জীবন বদলে দেয়নি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কালিগঞ্জে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

কালিগঞ্জে ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর নতুন ঠিকানা

প্রকাশের সময়ঃ ১১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫