
মানিকগঞ্জঃ আমাদের জনগোষ্টির প্রায় ৪০ লক্ষ্য
প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে। চল্লিশ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি সরকারি সহায়তায় ৭ শত ৫০ টাকা, কেউ কেউ আবার ৮ শত ৫০ টাকা করে ভাতা পেয়ে থাকে। এত বড় বৃহত্তর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে জনাব, তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি দফা তৈরি করে হলেও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে একটি ঘোষণা থাকবেন বলে আশা করি।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জজ কোর্ট চত্বরে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এর আলোকে পথসভা ও প্রতি বন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মাসুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন স্বপন, সিআরপি মানিকগঞ্জ সেন্টারের অধ্যক্ষ মাহাবুব ইসলাম, জাকির হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ২০২০ সালে সিআরপি মানিকগঞ্জ ব্রাঞ্চ চালু হয়েছে। তখন থেকেই প্রতিবন্ধী উন্নয়নে সব সময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
গর্ভকালীন সময়ে মহিলাদের প্রতি যত্ন নিতে হবে। পুরুষ শাসিত সমাজে সেই ভাবে মহিলাদের প্রতি যত্ন নেওয়া হয় না। তাদেরকে অবহেলা করা হয়। তাদের যে পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়ার দরকার, চিকিৎসায় ঔষধ দেওয়া দরকার তা দিবেন। তাহলেই প্রতিবন্ধীর সংখ্যা কমে যাবে। বর্তমানে গ্রামেগঞ্জে মহিলাদের সেই জাতীয় সুযোগ- সুবিধা দেওয়া হয় না। বরং স্বামীদের নির্যাতনের শিকার হইয়ে কষ্টের মধ্যে থাকতে হয়। গর্ভকালীন সময়ে মায়েদের যে পরিমাণ খাবারের প্রয়োজন হয় তারা তা পায়না। ফলে অপুষ্টির কারণে প্রতিবন্ধীর সংখা বৃদ্ধি পায়।
শেষে আট জন প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার প্রাপ্তরা হলেন ওয়াসিম, মো: আকালী, আলতাফ হোসেন, আছিয়া বেগম, রাশেদা বেগম, গফুর মোল্লা ও শাহিনুর ইসলাম।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









