১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পার্ক করা ডি-লিংক বাসে অগ্নিসংযোগ

  • এলিট হোসেন টুটুল
  • প্রকাশের সময়ঃ ১০:১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ঢাকাঃ ঢাকার ধামরাই উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ডে পার্ক অবস্থায় থাকা একটি ডি-লিংক পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলযোগে আসা তিনজন দুর্বৃত্ত হঠাৎ বাসটির পেছনের জানালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ২০–২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন,
“আগুন নেভানোর পরে বাসের ভেতর থেকে সন্দেহজনক দাহ্য পদার্থের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ।”

পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। ওসি মো. মনিরুল ইসলাম বলেন,
“বাসটি স্ট্যান্ডে পার্ক করা ছিল। কারা এ ঘটনা ঘটিয়েছে তা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিস ও পুলিশের ভাষ্যে, আগুনে বাসটির কিছু অংশ দগ্ধ হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। অগ্নিসংযোগের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

ধামরাইয়ে পার্ক করা ডি-লিংক বাসে অগ্নিসংযোগ

প্রকাশের সময়ঃ ১০:১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫