০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে শেখ হাসিনার মৃত্যুদন্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শেরপুরঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায়কে কেন্দ্র করে শেরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাজিতখিলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতখিলা ইউনিয়ন শাখার উদ্যোগে কয়েকশত নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।
এসময় জামায়াতের নেতারা আনন্দ উল্লাস প্রকাশ করতে মিছিলটি বাজিতখিলা বাজার প্রদক্ষিণ করে।

পরে মিছিল শেষে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাওলানা আ: রহমান, মাওলানা নাজমুল হোসাইন স্বপন ও ইউনিয়ন জামায়াতের সভাপতি হাদিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মিছিল শেষে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করা হয়।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শেরপুরে শেখ হাসিনার মৃত্যুদন্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশের সময়ঃ ০৮:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫