১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৪ দিন ধরে নিখোঁজ সাবেক শিবির নেতা,থানায় জিডি

গাইবান্ধাঃ বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের সাবেক নেতা আসাদুল্লাহ আল সাদিক (২৪) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের ঘটনায় সাঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে। সাদিক সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।

পরিবার জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাদিক। ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা হওয়ার কথা বাবা–মাকে ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং কোনোভাবেই তার সন্ধান মিলছে না। পরিবারের সদস্যরা রাতভর এবং পরবর্তী কয়েকদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। পরে বুধবার (২৬ নভেম্বর) সাঘাটা থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। ছেলেকে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন স্বজনরা।

আসাদুল্লাহর বাবা মতিউর রহমান বলেন, চারদিন ধরে কোনো সংবাদ নেই। আমরা খুব উদ্বিগ্ন। কেউ যদি আমার ছেলের কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে জানাবেন।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নিখোঁজ হওয়ার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

সাদিককে খুঁজে পেতে পরিবার, স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

গাইবান্ধায় ৪ দিন ধরে নিখোঁজ সাবেক শিবির নেতা,থানায় জিডি

প্রকাশের সময়ঃ ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫