
শেরপুরঃ বিগত ৫৪ বছরের দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, চাদাবাজি দেখতে দেখতে জাতি ক্লান্ত-বিরক্ত। এথেকে বেরিয়ে আসতেই জুলাই যুদ্ধ করেছেন আমাদের সূর্যসন্তানেরা।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতখিলা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর দেশের স্বার্থবিরোধী একটি মহল শেরপুরে ব্যাপক চাদাবাজিতে লিপ্ত হয়েছে, যা আমরা সবাই মিডিয়ার কল্যাণে দেখেছি। এবার সেই গোষ্ঠিকে বাদ দিয়ে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর গড়ে তোলার লক্ষ্যে আপামর জনতা দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে। সারা বাংলাদেশের ন্যায় শেরপুরেও দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের বিপরীতে চাদাবাজি-দখলবাণিজ্যের কারণে জনপ্রিয়তা হারিয়ে একটি দল জামায়াতে ইসলামীর গণসংযোগে থাকা নেতা-কর্মীদের ওপর হামলা, প্রোগ্রামাদিতে বাঁধাদানের মাধ্যমে নিজেদের দেউলিয়াত্বের দিকে যাচ্ছে দিন দিন।
তিনি আরো বলেন, জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং শেরপুরের গণমানুষের অতি কাছের ব্যক্তিত্ব শহীদ কামারুজ্জামানের জীবনদানের কারণেই মহান আল্লাহর রহমতে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে।
হাফেজ রাশেদুল ইসলাম আরো বলেন, আমাদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে ভয় পেয়ে যারা হামলা করে, বাঁধা দেয়, তাদের ব্যাপারে যুবকদের সচেতন থাকতে হবে। তরুণ-যুবকদের নিয়ে সুন্দর শেরপুর গড়ে তুলতে আমাদের যে স্বপ্ন, তা বাস্তবায়নের পথে আমরা কোনো প্রতিবন্ধকতাই মানবো না। প্রশাসন যদি এই সন্ত্রাসীদের সামাল দিতে ব্যর্থ হয়, তরুণ-যুবক এবং আপামর জনতাকে তাদের মোকাবিলায় প্রস্তুতি নেবার আহবান জানাচ্ছি।
বাজিতখিলা ইউনিয়ন সংগঠন আমীর মাওলানা হাদিউল ইসলামের সভাপতিত্বে যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হেসাইন, মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান (অসুস্থতাজনিত কারণে বর্তমানে ছুটিতে) ও ভারপ্রাপ্ত আমীর মাওলানা নূরে আলম সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, অফিস সেক্রেটারি আব্দুর রহমানপ্রমুখ।
যুব সমাবেশে তরুণ-যুবকদের পাশাপাশি ইউনিয়নের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধিঃ 









