০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের গিলন্ডে কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় কালিগঙ্গা নদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো তিন বছরের জুনায়েত ও দুই বছরের জামিল।নিহত দুই শিশু একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশু মিলে কালিগঙ্গা নদীর পাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে দুই শিশু পানিতে নেমে তলিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুই শিশুকে উদ্ধার করে। শিশু দুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।

স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার এক আসামি আটক 

মানিকগঞ্জের গিলন্ডে কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

প্রকাশের সময়ঃ ১০:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫