১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
টঙ্গীতে চাঞ্চল্যকর সিদ্দিক হত্যা

একটি তাজা প্রানের মূল্য মাত্র ১ হাজার টাকা

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ১২:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

গাজীপুরঃ টঙ্গীতে সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িত অন্যতম ছিনতাইকারী ইমরান (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব–১ এর সদস্যরা। রবিবার বিকালে র‌্যাব–১ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে টঙ্গীর হাজী মাজার বস্তি থেকে তাকে আটক করে। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং রক্তাক্ত জুতা উদ্ধার করা হয়।

ইমরান গাজীপুরের কোনাবাড়ী থানার কড্ডা কালাপুর গ্রামের ইউনুস তালুকদারের ছেলে। তিনি একজন পেশাদার ছিনতাইকারী। নিহত সিদ্দিকুর রহমান (৫৭) ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন এবং টঙ্গীর মধুমিতা রোডের আপন নীড় হাউজিং এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

র‌্যাব সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান গত শনিবার সকালে মধুমিতা রোডের বাসা থেকে কর্মস্থল কেরানীগঞ্জের কলাতিয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি বিআরটি প্রকল্পের উড়ালসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় ছিনতাইকারী ইমরান তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকুরের বাম হাতের উপরের অংশে আঘাত করে। এরপর মোবাইলটি নিয়ে সিঁড়ি দিয়ে পালিয়ে গিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তিতে লুকায়। ছিনতাইকৃত মোবাইলটি ১ হাজার টাকায় বিক্রি করে।

পরবর্তীতে টঙ্গী পূর্ব থানা র‌্যাব–১ এর যৌথ টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয়।

রবিবার বিকাল সোয়া পাঁচটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব–১ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী ইমরান ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি কিছুদিন পূর্বে ৪ মাস জেল খেটে বের হওয়ার বিষয়টি জানায়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন টঙ্গী জোনের উপ–পুলিশ কমিশনার (অপরাধ–দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ।

এদিকে টঙ্গী এলাকার বাসিন্দাদের মধ্যে ছিনতাইকারী চক্রের দ্বারা সাধারণ মানুষ প্রতিনিয়ত আক্রান্ত ও হত্যার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী গতকাল রবিবার এ বিষয়ে প্রতিকার চেয়ে মানববন্ধন করেন।

এলাকাবাসী ছিনতাই প্রতিরোধে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানান।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

টঙ্গীতে চাঞ্চল্যকর সিদ্দিক হত্যা

একটি তাজা প্রানের মূল্য মাত্র ১ হাজার টাকা

প্রকাশের সময়ঃ ১২:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫