
মানিকগঞ্জঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের জাবাল -ই- নূর ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাবাল -ই- নূর দাখিল মাদ্রাসা মানিকগঞ্জ শাখা প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ভিত্তি ছিল জুলাই বিপ্লব ও মুক্তিযোদ্ধা। তিনটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
জাবাল -ই- নূর দাখিল মাদ্রাসা মানিকগঞ্জ শাখার প্রধান শিক্ষক মওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাবাল -ই- নূর ফাউন্ডেশনের সহ সম্পাদক মওলানা হোসাইন উদ্দিন,জাবাল-ই-নূর আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদ সালম মাদানী, জাবাল -ই- নূর আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মো. নেয়ামত উল্রাহ,সাভার জাবাল -ই- নূর দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলনা দেলোয়ার হোসেন।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









