১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার বিওপির দায়িত্বপূর্ণ পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটক বিএমএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতীয় অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য।

বিজিবি সূত্র জানায়, বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারত ও বাংলাদেশের একটি গরু পারাপারকারীদের দল সীমান্ত এলাকায় জড়ো হয়। তখন অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। একপর্যায়ে তারা বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে বাংলাদেশের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল তাকে ধরে ফেলে। বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছেন।

৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফের উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

প্রকাশের সময়ঃ ০৩:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫