০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মানিকগঞ্জঃ “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি সকাল দশটায় মানিকগঞ্জের বেওথায় সমন্বিত সরকারি অফিস ভবন মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

জিকেটি,পাসা,এসিড, স্টেপ,সিডস, এমডিপিওডি,এনপিআই,সিপিআই,বিজেএসএফ,এমএসভিএ, ল্যাব ২৪, এমপিকেএস এর সহযোগিতায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমাদেরকে আগে মাঠ পর্যায়ে হতে জানাতে হবে কোন কোন সুবিধা আমাদের নিতে হবে।এবং কোন কোন সুবিধা আমাদের নেওয়া উচিত হবে না। সরকারি কোন সুবিধা দেওয়া হলেই আমরা লাইনে দাঁড়িয়ে যাব সেই আত্মসম্মানবোধটুকু আমাদের থাকতে হবে। সেই আত্মসম্মান বোধটুকু যদি থাকতো তাহলে তারা লাইনে দাড়াতো না। তাহলে যারা যোগ্য লোক এমনিতেই তাদের হাতে সরকারি সুবিধা চলে আসতো। যাদের সক্ষমতা আছে তারা যেন লাইনে না দাড়ায় এ ব্যপারে সকলের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মাদ ফারুক হোসেন, গনকল্যান ট্রাস্টের পরিচালক জহিরুল ইসলাম, প্রতিবন্ধী সংগঠন- এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন ভুইয়া, শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি মাসুদ, সমাজসেবা কর্মকর্তা (হাসপাতাল) নেয়াজ মোর্শেদ, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি জাহিদ হোসেন প্রমুখ।

শেষে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয় হয়।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০৩:২২:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬