০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-২ জামায়াত না থাকায় পাল্টে গেছে ভোটের সমিকরণ

মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিরামপুর- সিংগাইর ও মানিকগঞ্জ সদর উপজেলার ২টি ইউনিয়ন ভারারিয়া ও হাটিপাড়া নিয়ে গঠিত হয়েছে মানিকগঞ্জ ২ আসন। এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাথাকায় পাল্টে গেছে ভোটের সমিকরণ।

জানাযায়,এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ৬২২ জন। এদের মধ্যে সিংগাইর উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৯ হাজার ৫৫৯ জন , হরিরামপুর উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৫৯২ জন ও সদরের ভাড়ারিয়া ও হাটিপাড়া ২টি ইউনিয়নে ৪৮ হাজার ৪৭১ জন ভোটার রয়েছে।
এই আসনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন, মঈনুল ইসলাম খান, সাবেক এমপি ( বিএনপি) এস এম আব্দুল মান্নান সাবেক এমপি (জাতীয়পার্টি), খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী।

চারজন প্রার্থীর বাড়িই সিংগাইর উপজেলায়। এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী না থাকায় এবং প্রাথমিক পর্যায়ে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বিএনপির প্রার্থীর জন্য নির্বাচনী বৈতরনী পার হওয়ার সহজ ছিলো। তবে শেষ বেলায় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার কারণে ভোটের সমিকরন অনেকটা পাল্টে গেছে।

অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে গত ছয় মাস মাঠ চড়ে বেড়িয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুল রহমান। তার বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামে।তিনি গত ছয়মাসে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। তবে জোটের কারণে তিনি প্রার্থী হতে পারেননি। এই আসনে প্রার্থী হয়েছেন ১০ দলীয় জোটের মানিকগঞ্জ শহরের কামিল মাদ্রাসার শিক্ষক মোঃ সালাউদ্দিন। তিনি ভোটাদের কাছে সেই হিসেবে তেমন পরিচিত মুখ নয়।

অপর প্রার্থী ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীও ভোটারদের কাছে নতুন মুখ। এই আসনে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, জামায়াত ইসলামীর প্রার্থী না থাকায় ও জাতীয়পার্টির প্রার্থীর ঋনখেলাপীর কারণে মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এই আসনে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান একটা সুবিধা জনক অবস্থানে ছিলেন। তবে শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দের আগের দিন উচ্চ আদালতের রায়ে জাতীয়পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান এর মনোনয়ন পত্র বৈধ হয়। তার এই মনোনয়ন পত্র বৈধ হওয়ার কারণে এই আসনে ভোটের সমিকরণ পাল্টে গেছে।

সরে জমিনে গেলে ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যন মোসারফ হোসেন বলেন, মানিকগঞ্জে ২ আসনকে বলা হয় বিএনপির ঘাটি। এখানে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন মঈনুল ইসলাম খান। তার পিতা প্রয়াত সাবেক শিল্প মন্ত্রী সামছুল ইসলাম খান নয়া মিয়ার সময় হরিরামপুর সিংগাইর উপজেলায় যে উন্নয়ন হয়েছে তা ভোটারা এখনো মনে রেখেছেন। এছাড়া তিনিও বিগত সময় নেতা কর্মীদের পাশে থেকে সব সময় খোঁজ খবর নিয়েছেন। এসব কারণে তিনি নির্বাচনী বৈতরনী পার হয়ে যাবেন।

অপরদিকে জাতীয়পার্টির প্রার্থী এসএম আব্দুল মান্নানের ভরসা তিনি বিগত সময় এই আসনে মহাজোটের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। ওই সময় এলাকায় উন্নয়ন , পদ্মাভাংগন রোধে ব্যবস্থা ও সিংগাইর হরিরামপুরে যোগাযোগের জন্য কালিগঙ্গ নদীতে বালিরটেক সেতু নির্মানের উদ্যোগ গ্রহন করেন । পাশাপাশি আওয়ামীলীগের প্রার্থী না থাকায় এবারের নির্বাচনে তিনি বিজয়ি হবেন বলে আসা করেন।

খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি ও মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যন মাওলানা সামসুল ইসলাম বলেন, আমাদের ১০ দলীয় জোটের প্রার্থী মানিকগঞ্জ শহরের কামিল মাদ্রাসার শিক্ষক মোঃ সালাউদ্দিন। তিনি বিগত ৩০ বছর ধরে মাঠে ময়দানে মানুষের পাশে থেকে বেশ পরিচিতি লাভ করেছেন।সিংগাইরে তার অবস্থা অনেক ভালো ভোটের মাঠে জনগণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে মানুষ চায় নতুন মুখ দেখতে ভোটাররা যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ।

ভোটারদের মাঝে ভিন্ন মত ও শোনা যাচ্ছে। এই আসনে চারজন প্রার্থীর বাড়িই সিংগাইর উপজেলায়। এই উপজেলায় ৪ লক্ষ ৭২ হাজার ৬২২ জন ভোটার রয়েছে। এখানে কমবেশী সব প্রার্থী ভোট পাবেন। তবে হরিরামপুর উপজেলা ১ লক্ষ ৪৪ হাজার ৫৯২ ভোটার ও সদরের ২টি ইউনিয়নে ৪৮ হাজার ৪৭১ ভোটারের উপর নির্ভর করছে প্রার্থীর জয় পরাজয়। হরিরামপুর ও সদরের ২টি ইউনিয়নের ভোট যে দিকে গড়াবে সেই দিকেই জয়ের পাল্লা ভারী হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

মানিকগঞ্জ-২ জামায়াত না থাকায় পাল্টে গেছে ভোটের সমিকরণ

প্রকাশের সময়ঃ ০৪:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬