১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দেশের প্রথম লোহার খনিতে পুনরায় অনুসন্ধান কার্যক্রম শুরু

রংপুরঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় দীর্ঘ ৬০ বছর পর দেশের প্রথম লোহার খনিতে নতুন করে কূপ খননের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের ভেলামারী পাথারে শনিবার বিকেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সুত্র জানায়, ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান সরকারের খনিজ সম্পদ বিভাগ শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের ভেলামারী পাথারে প্রথম লোহার খনির প্রাথমিক সন্ধান পায়। সে সময় খনি চিহ্নিত করতে চারটি কূপ খনন করে কংক্রিটের ঢালাই দেওয়া হয়, যার চিহ্ন আজও দৃশ্যমান।

১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধের পরপরই তৎকালীন সরকারের খনিজ সম্পদ বিভাগের একটি দল স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যচিত্রের ভিত্তিতে একটি বিমান ও গাড়িবহর নিয়ে প্রায় ছয় বর্গকিলোমিটার আয়তনের এই এলাকায় জরিপ পরিচালনা করে। সে সময়ের খনিজ বিজ্ঞানীরা ভেলামারী পাথারকে লোহার খনির সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করে খনির মুখে কংক্রিটের ঢালাই দিয়ে প্রাথমিক জরিপ সম্পন্ন করে চলে যান।

পরবর্তী সময়ে একাধিকবার খনির কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে দীর্ঘ ৬০ বছর পর ‘ভূতাত্ত্বিক খনন কূপ জিডিএইচ-৭৯/২৫’-এ নতুন করে অনুসন্ধান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

উদ্বোধন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “উত্তরাঞ্চলের মানুষ অত্যন্ত উদার। সৃষ্টিকর্তা এ অঞ্চলের মাটির নিচে খনিজ সম্পদ দিয়ে রেখেছেন। এখানে যে খনিজ সম্পদ পাওয়া যাবে, তা উত্তোলনে সরকার সর্বাত্মক সহায়তা করবে। এটি কোনো সাধারণ প্রকল্প নয়—এটি জাতির স্বপ্ন।”

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এই কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন জিএসবির মহাপরিচালক আব্দুল মান্নান ও উপ-মহাপরিচালক আলী আকবর।

জিএসবির উপ-মহাপরিচালক প্রকৌশলী আলী আকবর বলেন, “এর আগে এখানে ইডিএস-১৫ নামে একবার খনন করা হয়েছিল, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। স্বাধীনতার পর ২০০০ সালে জিডিএইচ-৫৪ নামে একটি কূপ খনন করে ভূগর্ভস্থ অবস্থার সার্ভে করা হয়। পরে ২০২৩ সালে মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে জিডিএইচ-৭৮/২৩ নামে আরেকটি কূপ খনন করা হয়, সেখানেও খনিজ সম্পদের কিছু উপাদানের সন্ধান মিলেছে। চলতি বছর এখানে এক হাজার ২০০ মিটার পর্যন্ত খনন করা হবে।”খনিজ সম্পদ উত্তোলন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রিসোর্স কনফার্ম হওয়ার পর যদি দেখা যায় এখানে পর্যাপ্ত পরিমাণ সম্পদ রয়েছে এবং ব্যয়ের তুলনায় আয় বেশি হবে, তাহলে সরকারকে খনি থেকে উত্তোলনের সুপারিশ করা হবে।”

এখানে কী ধরনের খনিজ সম্পদ থাকতে পারে—জানতে চাইলে তিনি বলেন, “এ এলাকার বেজমেন্ট হাই হওয়ায় এখানে ধাতব খনিজ পদার্থ যেমন লোহা, তামা, নিকেল, ম্যাঙ্গানিজ এমনকি স্বর্ণও থাকতে পারে। তবে সঠিক তথ্য জানতে অনুসন্ধান কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন, শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছবাহুর রহমান, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

রংপুরে দেশের প্রথম লোহার খনিতে পুনরায় অনুসন্ধান কার্যক্রম শুরু

প্রকাশের সময়ঃ ০৫:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬