
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ঘরে ঘরে গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ধানের শীষ হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতীক।
প্রচারণাকালে তিনি আরও বলেন, হিন্দু-মুসলিম, ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ আজ ধানের শীষের দিকে তাকিয়ে আছে। দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তেওতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতে ধানের শীষের পোস্টার, লিফলেট ও ব্যানার নিয়ে প্রচারণায় অংশ নেন। এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেকেই ধানের শীষের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও তেওতা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 









