
নারায়ণগঞ্জঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননারায়ণগঞ্জ-৩ সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও ধানের শীষ প্রতীকের সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ড বাড়িপাড়া ও ধনকুন্ডা এলাকায় নির্বাচন পরিচালনা অস্থায়ী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচন পরিচালনা অস্থায়ী ক্যাম্প উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিএনপির প্রবীণ নেতা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন এর সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির যুগ্ম আহবায়ক মাশুল ইসলাম বাজিব, সদস্য ওয়াকিল উদ্দিন ভুইঁয়া, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল,নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ থানা বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 









