০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে আসছেন ডা. শফিকুর রহমান

লালমনিরহাটঃ উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের সংযোগ স্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে আগামীকাল বুধবার ১২ ফেব্রুয়ারি এক নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-১ আসনে জামায়েত ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুসহ নেতাকর্মীরা পাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আমীরের আগমন ঘিরে জনসভাকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পাশাপাশি মঞ্চ তৈরীর কাজ চলছে।

আনোয়ারুল ইসলাম রাজু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই জেলার নীলফামারী ১, ২, ৩, ৪ এবং লালমনিরহাট ১, ২ ও ৩ আসনের ৭ জন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের পক্ষে তিস্তা নদী পাড়ে জনসভায় যোগ দিতে তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন জামায়েতর আমীর ডা. শফিকুর রহমান। তিনি হেলিকপ্টার যোগে সকাল ১২টায় পৌঁছাবেন এবং ১২টা ৩০ মিনিটে জনসভায় বক্তব্য রাখবেন। এ সভায় দুই জেলার তিস্তাপাড় সহ প্রায় ৩ লক্ষাধিক নেতাকর্মীসহ এলাকাবাসীর সমাগম হবে।

তিনিআরও বলেন, তিস্তা নদী উত্তরের জীবন রেখা। প্রতি বছর বন্যা ও ভাঙ্গনে বসত ভিটা হারিয়ে হাজার মানুষ পথে বসেন। কয়েক বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা থাকলে সেটি হচ্ছে না। তবে জামায়াত ক্ষমতায় আসলে এটি বাস্তবায়ন করার ঘোষণা আসবে এই তিস্তা পাড়ের জনসভায়।

এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম বলেন, আমাদের জামায়াতের আমীর সেদিন লালমনিরহাটের তিনজন ও নীলফামারী চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিবেন এবং তিনি প্রার্থীদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিবেন। এছাড়াও দেশের উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে কথা বলবেন তিনি। কর্মসংস্থান মানুষের জীবন জীবিকা সবকিছু নিয়ে আলোচনা করবেন। এ জনসভা হবে আগামীর সবার উন্নয়ন নির্ধারণ করার জনসভা। সেখানে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

লালমনিরহাটে নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে আসছেন ডা. শফিকুর রহমান

প্রকাশের সময়ঃ ০৫:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬