
নারায়ণগঞ্জঃ পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃক রূপগঞ্জ থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে সিটি মিল কোম্পনির সয়াবিন তেলের ড্রাম ভর্তি ট্রাক ডাকাতির ঘটনার প্রায় ৪ বছর পর উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটন ও ডাকাতির সাথে জড়িত ০১ জন ডাকাত সদস্য গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে উক্ত আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান প্রসঙ্গে।
পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এর প্রত্যক্ষ ও সার্বিক সহযোগিতায় মামলাটি তদন্তকালে এসআই (নিঃ) মোহাম্মদ বিল্লাল হোসেন এর নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জ জেলার সুদক্ষ আভিযানিক টীম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত সদস্য রনি হোসেন (২৫), পিং আব্বাছ হোসেন মাতা-বেবি বেগম, সাং সাহেবগঞ্জ, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাদঁপুর’কে গ্রেফতারের নিমিত্তে চাদঁপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করা হইলে উক্ত আসামী বিদেশে পালিয়ে যাওয়ার সময় গত ০১/০২/২০২৬ইং তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হইতে গ্রেফতার করা হয়।
সূত্র: রূপগঞ্জ থানার মামলা নং ৩০, তাং- ১০/০৯/২০২২ খ্রিঃ, ধারাঃ- ১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড।
ঘটনার বিবরণ: সূত্রোক্ত মামলার বাদী পংকজ কুমার সাহা (৪৬) রূপগঞ্জ থানায় হাজির হয়ে অজ্ঞাত নামা ডাকাতদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, বাদী রূপগঞ্জ থানাধীন সিটি মিল থেকে ৪৫ ড্রাম সয়াবিন ও ১৫ ড্রাম সুপার পাম্প অয়েলসহ মোট ৬০ ড্রাম সিটি অয়েল, যাহা মোট-১২,২৪০ লিটার ভোজ্য তেল, যার মূল্য- ১৮,২০,০০০/- টাকায় তেলের ডিও ক্রয় করে গত ০৮/০৯/২০২২খ্রিঃ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় সিটি মিল থেকে চালান মোতাবেক বাদীর নিজস্ব ট্রাক নং- ঢাকা মেট্রো-ট-২০-৩৬৫১নং গাড়ীতে উক্ত ভোজ্য তেল লোড করে ট্রাক চালক ও হেলপার চালান সহ বাদীর ব্যবসা প্রতিষ্ঠান এ্যালেঙ্গার উদ্দেশ্যে রওনা করে গত ০৮/০৯/২০২২খ্রি: বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন কর্নগোপ সাকিনের ইউএস বাংলা মেডিকেল কলেজের অনুমান ১৫০ গজ দক্ষিনে ঢাকা সিলেট মহাসড়কে পৌছালে একটি সাদা রংয়ের অজ্ঞাতনামা মাইক্রোবাস বাদীর ট্রাকের পিছন থেকে সামনে এসে ট্রাকের চালককে গতিরোধ করত: বেরিকেড দিয়ে ট্রাক থামিয়ে মাইক্রোবাস থেকে অজ্ঞাতানামা ৬/৭ জন সাদা পোষাকধারী ডাকাত পুলিশের হ্যান্ডকাপসহ নেমে এসে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদীর ট্রাক চালক ও হেলপারের কাছে এসে গাড়ীর ও মালামালের কাগজপত্র দেখাতে বললে, বাদীর গাড়ী চালক ও হেলপার গাড়ীর এবং মালামালের কাগজপত্র উপস্থাপন করে। ডাকাতরা উক্ত কাগজপত্র নিয়ে নেয় এবং বাদীর ট্রাকের চালক ও হেলপারদ্বয়কে গাড়ী থেকে নামিয়ে তাদের হাতে পুলিশের হ্যান্ডকাপ লাগিয়ে ডাকাতদের আনা মাইক্রোবাসে উঠিয়ে গামছা দিয়ে তাহাদের চোখ বেধে ডাকাত সদস্যরা বাদীর ট্রাক ও মালামাল ডাকাতি করে নরসিংদীর দিকে চলে যায়। ঐ দিন বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় ডাকাতরা নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ঘোড়াশাল রোডে খালিগাড়ী, চালক ও হেলপারদ্বয়কে চোখবাধা অবস্থায় গাড়ীতে রেখে ডাকাতরা পালিয়ে যায়। বাদীর উক্তরূপ অভিযোগের প্রেক্ষিতে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুত্রোক্ত মামলাটি রুজু করেন।
বিজ্ঞ আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআই, নারায়ণঞ্জ কে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে পিবিআই হোডকোয়ার্টার্স স্মারক নং- পিবিআই/মামলা/১৩৮-২০২৫/৩৮১/ সিআরও (পূর্ব), তারিখ- ১৪/০৫/২০২৫ ই তারিখ মূলে এসআই (নিঃ) মোহাম্মদ বিল্লাল হোসেন’কে তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ বিল্লাল হোসেন তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই নারায়ণগঞ্জের আভিযানিক টিমের সহায়তায় রূপগঞ্জ থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত সদস্য রনি হোসেন (২৫), পিং- আব্বাছ হোসেন, মাতা-বেবি বেগম, সাং- সাহেবগঞ্জ থানা-ফরিদগঞ্জ, জেলা-চাদঁপুর’কে বিদেশে পালিয়ে যাওয়ার সময় গত ০১/০২/২০২৬ইং তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হইতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ১। রনি হোসেন (২৫), পিং-আব্বাছ হোসেন মাতা-বেবি বেগম, সাং সাহেবগঞ্জ, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাদঁপুর উক্ত ডাকাতির ঘটনার সহিত জড়িত আছে মর্মে স্বীকার করে উক্ত ডাকাতির ঘটনায় তার সাথে জড়িত অন্যান্য আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। যাহা তদন্তের স্বার্থে আপতত প্রকাশ করা যাচ্ছে না। পিবিআই এর তদন্তকালে তথ্য প্রযুক্তি হইতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় প্রাথমিকভাবে জানা যায় যে, অত্র মামলায় গ্রেফতারকৃত আসামির মোবাইল নম্বর ব্যবহার করিয়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাড়া করা হয়। গ্রেফতারকৃত আসামি রনি হোসেনসহ তার অন্যান্য সহযোগী আসামিরা উক্ত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতির ঘটনাটি সম্পন্ন করে। গ্রেফতারকৃত আসামি রনি হোসেনকে ইতিপূর্বে একাধিকবার গ্রেফতারের নিমিত্ত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু সে আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নাই। অতঃপর উক্ত আসামিকে পুলিশি জিজ্ঞাসাবাদের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ০৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত গত ০২/০২/২০২৬খ্রিঃ তারিখে ০২ (দুই) দিনের রিমান্ড মঞ্জুরের প্রেক্ষিতে আসামিকে পুলিশ রিমান্ডে এনে অত্র মামলার ঘটনার রহস্য উদঘাটনসহ অজ্ঞাতনামা অন্যান্য পলাতক আসামিদের অবস্থান জানার বিষয়ে বিস্তারিতভাবে গোপনীয়তা রক্ষা করে তাকে সুকৌশলে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামি সূত্রোক্ত মামলার ডাকাতির ঘটনার সাথে নিজে জড়িত থাকার বিষয় স্বীকার করে এবং আরো কয়েকজন আসামির নাম-ঠিকানা প্রকাশ করে। অদ্য ০৪/০২/২০২৬খ্রিঃ তারিখ আসামি রনি হোসেন’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে উক্ত আসামি বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে সেচ্ছায় ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত কার্যক্রম অব্যহত আছে।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 









