
মানিকগঞ্জঃ “জ্ঞানই মুক্তি,আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মানিকগঞ্জে ও নানা আয়োজনে সরকারি বেসরকারিভাবে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জে বর্নাঢ্য রালী,আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার যৌথ আয়োজনে আলোচনা সভায় মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) শেখ রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নাজমুল হাসান খান।জুনিয়র লাইব্রেরীয়ান হালেমা মুন্নীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী কমিশনার (শিক্ষা) মো.আল জুনাইদ, জেলা শিক্ষা অফিসার মো. আমিনুর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবুল ইসলাম সিকদার, এনপিআই পরিচালক ড.মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন আগামী প্রজন্মের জন্য প্রকৃত শিক্ষার ভিত্তি গড়তে হলে জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে হলে আলোকিত মানুষ গড়তে হবে।
এর জন্য অবশ্যই পাঠাগার আন্দোলন জোরদার করতে হবে। আলোচনা শেষে উদ্যমী পাঠক ও বই পাঠ প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ মোল্লা, কবি আনিসুর রহমান খান আলিনুর, বেগম রোকেয়া গণ পাঠাগারের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম,বিশ্ব সাহিত্য কেন্দ্রের জেলা সমন্বয়ক মো. আলামিন খান প্রমুখ।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টার 









