০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও পুলিশ সুপার মোঃ সারওয়ার আলম।

এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ,শহিদ পরিবারের সদস্যরা, জেলা শিক্ষা প্রকৌশলী, জেলা কারাগার, মানিকগঞ্জ প্রেসক্লাব, সদর উপজেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, জেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছড়া দিবসটি উপলক্ষে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০২:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬