০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির লাইন স্থাপন করলেন মোজাম্মেল মোল্লা

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে বিশুদ্ধ খাবার পানির স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মোজাম্মেল হোসেন মোল্লা ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এই পানির লাইন স্থাপন করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে পানির লাইনটির উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রোগী, স্বজন ও কর্মীদের নানা সমস্যায় পড়তে হতো। নতুন এই উদ্যোগের ফলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শান্ত দেবনাথ, ডা. বর্ষণ বোস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হামিদা ইয়াসমিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল হাই, হাসপাতালের ক্যাশিয়ার আশরাফুজ্জামান ফরিদসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এতে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা এখন সহজেই বিশুদ্ধ খাবার পানি পাবেন। তিনি এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির লাইন স্থাপন করলেন মোজাম্মেল মোল্লা

প্রকাশের সময়ঃ ০৭:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬