০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে বাংলাদেশকে উন্নত শিখরে পৌঁছে দিতে সক্ষম হব; এস এ জিন্নাহ কবির এমপি

  • এবি আব্বাসী
  • প্রকাশের সময়ঃ ০৭:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ ১৫টি বছর যদি আমরা লড়াই করতে পারি, ১৫টি বছর যদি আমরা এক বেলা না খেয়ে গাছ তলায় ঘুমিয়ে একটি বিপ্লব সফল করতে পারি, তবে আগামী পাঁচ বছরে আমরা মাদককে না করে চাঁদাবাজ কে প্রত্যাখ্যান করে দখলদারিকে প্রতিহত করে এবং আগামী পাঁচ বছরে বাংলাদেশকে একটি উন্নত শিখরে পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট আনুলিয়ায় কাশাদাহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতাধীন সেচ প্রকল্পের ইরি-বোরো মৌসুমের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য টপ একথা বরেন।

সমিতির সভাপতি মো. শফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির এমপি এস এ জিন্নাহ কবির কৃষি উন্নয়নে আধুনিক সেচ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, “কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে সময়োপযোগী সেচ ব্যবস্থা অপরিহার্য। ইরি-বোরো মৌসুমে সময়মতো পানি সরবরাহ নিশ্চিত করা গেলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক পানি ব্যবস্থাপনা কৃষকদের মধ্যে ঐক্য, সমন্বয় ও অংশীদারিত্ব বাড়ায়। সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এস এ জিন্নাহ কবির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে শিবালয়ের ছোট আনুলিয়ায় এই কাশাদাহ খাল খনন উদ্বোধন করেছিলেন। এটাছিলো তার ১৯ দফা ককর্মসূচীর একটি উল্লেখযোগ্য কর্মসূচি। অথচ গত ৩০-৩৫ বছরেও কোন এমপি মহোদয় এই কাশাদাহ খালের কি অবস্থা তা দেখতে আসেনি।

সেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কাশাদাহ এলাকা থেকে উদ্বোধনের আহ্বান জানান তিনি।

সমবায় সমিতি সূত্রে জানাযায়, এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। যমুনা নদী থেকে পানি উত্তোলনের মাধ্যমে জমিতে সেচ সরবরাহ করা হচ্ছে। এতে ফলন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয়ও কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় কৃষক মো: জাফর আলী বলেন,কাশাদাহ খাল কাটার সময় আমি জিয়াউর রহমানকে কাছে থেকে দেখেিছিলাম। তার স্মৃতি রক্ষায় এখানে সেচ প্রকল্প চালু হওয়ায় তাদের চাষাবাদ কার্যক্রম আরও সহজ ও ফলপ্রসূ হবে। সময়মতো পানি নিশ্চিত হলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানেআরো বক্তব্য বখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার, সহকারী ভূমি কমিশনার জান্নাতুল নাঈম, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমবায় নেতৃবৃন্দ প্রমুখ।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

পাঁচ বছরে বাংলাদেশকে উন্নত শিখরে পৌঁছে দিতে সক্ষম হব; এস এ জিন্নাহ কবির এমপি

প্রকাশের সময়ঃ ০৭:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬