
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে তিনটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন ও বেতিলা মিতরা ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
এসময় পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী একতা ব্রিকস, লেমুবাড়ী এমিকা ব্রিকস ও বেতিলা মিতরা ইউনিয়নে বারতা এসএমএস ব্রিকস-এ এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। বিধায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই জরিমানা করানো হয়।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









