
মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে সততা, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন—দলের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। এই দলের নাম ভাঙিয়ে যারা গরিবের চাউল আত্মসাৎ করবে, অসহায় মানুষের প্রাপ্য অর্থ লুট করবে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সাথে জড়িত থাকবে—তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” তার এ অবস্থান ইতোমধ্যেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
কাজী মোস্তাক হোসেন দিপু শুধু বক্তব্যেই নয়, বাস্তব কাজের মাধ্যমেই নিজের অবস্থান প্রমাণ করে চলেছেন। দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন—সবকিছুতেই তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে যুবদলের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে যেখানে রাজনীতিতে নৈতিকতার সংকট দেখা যাচ্ছে, সেখানে কাজী মোস্তাক হোসেন দিপুর মতো একজন নেতার দৃঢ় অবস্থান দলকে যেমন শক্তিশালী করছে, তেমনি জনগণের আস্থাও বাড়াচ্ছে। তার স্বচ্ছ ভাবমূর্তি ও মানবিক নেতৃত্ব সাধারণ মানুষের কাছে তাকে আলাদা করে তুলেছে।
সাধারণ জনগণ মনে করেন, একজন সৎ, কর্মঠ ও জনদরদী নেতা হিসেবে ভবিষ্যতে তাকে আরও বড় দায়িত্বে দেখতে চান তারা। অনেকেই আশা প্রকাশ করেছেন, আগামী দিনে তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবেন—এমনটাই প্রত্যাশা সর্বস্তরের জনগণের।
মোঃ চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: 









