
মানিকগঞ্জঃ পবিত্র ঈদকে সামনে রেখে শিবালয় উপজেলার কৃতি সন্তান, ইতালি প্রবাসী সমাজসেবক ও শতরূপা মানবিক ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রামের ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন করে তার সাধ্যমতো ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার স্বস্তি পায়।
এছাড়াও গরিব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তরুণ সমাজের মাঝেও মানসম্মত ঈদ উপহার প্রদান করা হয়, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
তার এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে চারিপাড়া গ্রামের দরিদ্র বাসিন্দা সাইফুল ইসলামকে ঘর উত্তোলনের জন্য ৩ বান টিন প্রদান করা হয়। এতে তার নতুনভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে।
মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, “প্রবাসে থাকলেও আমার হৃদয় পড়ে থাকে নিজের এলাকার মানুষের পাশে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করাই আমার লক্ষ্য। আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
ঈদ মোবারক জানিয়ে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। স্থানীয়রা তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: 









